সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এক জামায়াতকর্মীসহ মোট ১১জন আসামিকে গ্রেফতার ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপপরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা পুলিশ ৫জন, কলারোয়া থানা পুলিশ ১জন, কালিগঞ্জ থানা ২ জন, শ্যামনগর থানা পুলিশ ১জন ও আশাশুনি থানা পুলিশ ১জন (জামায়াতকর্মী) আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। এছাড়া আশাশুনি থানা পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজা আটক করা হয়। -বাসস।
ইত্তেফাক/এমআই