মিরাজকে সংবর্ধনা ওয়ালটনের

অভিষেক টেস্ট সিরিজে 'ম্যান অব দি সিরিজ' হওয়ায় মেহেদী হাসান মিরাজকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন গ্রুপ। সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা উপহার হিসেবে 'বিস্ময় বালক'কে এক লাখ টাকার চেক, ‘টোকেন অব লাভ’ ও 'প্রিমো এক্স ৪' স্মার্টফোন দেয়া হয়।
 
সোমবার রাজধানীর মতিঝিলে ওয়ালটনের মিডিয়া অফিসের কনফারেন্স হলে ওই সংবর্ধনা দেয়া হয়।
 
এ সময় মিরাজ বলেন, 'আমি ওয়ালটনের কাছে কৃতজ্ঞ। ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটারদেরও যথাযথ মূল্যায়ন করে ওয়ালটন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ওয়ালটনের সম্মান বাড়াতে ভবিষ্যতে আরও ভালো পারফর্ম করার চেষ্টা করব। আমি চাই, আরও অন্তত ১৫ বছর ক্রিকেট খেলে বাংলাদেশকে বিশের বুকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে।' 
 
ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, 'মিরাজকে ওয়ালটন আগেই চিনেছিল। যখন তার কোনো তারকাখ্যাতি ছিলো না, তখন ওয়ালটন তাকে অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছে। ওয়ালটন তারকার চেয়ে মেধাবীদের বেশি মূল্যায়ন করে। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আগামী দিনগুলোতেও ওয়ালটন কাজ করে যাবে।'
 
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি অ্যান্ড এইচআরএম) এসএম জাহিদ হাসান, নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবীর, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম ও জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক রবিউল ইসলাম মিল্টনসহ অনেকে।
 
মিরাজ ওয়ালটন গ্রুপের ইয়ুথ অ্যাম্বাসেডর। বছর খানেক আগে তাকে ইয়ুথ অ্যাম্বাসেডর করেছিল ওয়ালটন গ্রুপ।
 
 
ইত্তেফাক/এএম