জিয়ার কবরে খালেদা জিয়ার শ্রদ্ধা

বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ করেন। 
 
শ্রদ্ধা জানানোর সময় খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকে মিছিল নিয়ে ওই এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন।
 
 
ইত্তেফাক/এমআই