চাকরি স্থায়ীকরণের দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি শুরু

 
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকরি থেকে ছাটাইয়ের প্রতিবাদে ও চাকরি স্থায়ীকরণের দাবিতে আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু হয়েছে। জেলা মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের উদ্যেগে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।
 
সোমবার বেলা ১১ টা থেকে সদর উপজেলার চল্লিশা পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে তাদের দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মবিরতি পালন করছেন জেলার সকল মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা।
 
কর্মবিরতি পালনকালে তাদের দাবির পক্ষে বক্তব্য রাখেন, মো. নূরনবী, জাহাঙ্গীর আলম, আতাউর রহমান এবং সাইফুল ইসলাম। 
 
এ সময় বক্তারা তাদের কর্মচারী ছাটাই বন্ধ করে চাকরি স্থায়ী করার দাবি জানান। তা না হলে তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। পরে তারা নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মজিবুর রহমানের কাছে এ সংক্রান্ত স্মারক লিপি প্রদান করেন। 
 
 
ইত্তেফাক/কেকে