মুরাদনগরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

 
কুমিল্লা মুরাদনগর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় একশ পিস ইয়াবাসহ মাঈন উদ্দিন (২৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
রবিবার সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রপুর বাজার হতে তাকে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। আটককৃত ব্যবসায়ী উপজেলার বি-চাপিতলা গ্রামের মৃত্যু আব্দুল করিমের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা যায়, মাঈন উদ্দিন রবিবার সন্ধ্যা রামচন্দ্রপুর বাজারে একটি চায়ের দোকানের সামনে কিছু মাদক বিক্রির জন্য অবস্থান করছেন। এমন গোপন সংবাদের বিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মাঈনউদ্দিনকে আটক করে। তার দেহ তল্লাশি করে ৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। 
 
 
ইত্তেফাক/কেকে