নির্মাতা অনন্য মামুনের পরিচালনায়, বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা সাহা মিম জুটির নতুন ছবি ‘আমি তোমার হতে চাই’ কোন-রকম কর্তন ছাড়া ছাড়পত্র পেয়েছে। গতকাল রবিবার সেন্সর বোর্ডের কাছ থেকে সনদপত্র হাতে পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস।
সিনেমাটি এ বছরই মুক্তি পাবে। একজন গ্যাংস্টারের জীবন বদলে যাওয়ার গল্প নিয়ে সাজানো হয়েছে এটি। এতে আরও অভিনয় করেছেন জন, দীপালি, মিশা সওদাগর প্রমুখ। একটি আইটেম গানে নেচেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ, শফিক তুহিন, আহম্মেদ হুমায়ূন, নাভেদ পারভেজ ও অধ্যয়ন-রূপক। কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, মমতাজ, আহম্মেদ হুমায়ূন, তাসিন, শত্রুজিৎ, রশ্মি দে ও এসকিন।
ছাড়পত্র পাওয়ার পর অভিব্যক্তি নিয়ে নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, একটি সিনেমা হলো সন্তানের মত। আজ আমাদের ‘আমি তোমার হতে চাই’ সিনেমার সেন্সর হয়ে গেলো। ধন্যবাদ লাইভ টেকনোলোজি'স কে, ধন্যবাদ টিমের সবাইকে।
IMG0
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি আরো ধন্যবাদ জানিয়েছেন সিনেমার অভিনেতা বাপ্পি, মিম, জন, দিপালী, মিশা, সঙ্গীত শিল্পী হাবিবসহ সংশ্লিষ্ট সবাইকে।
ইত্তেফাক/এমএআর