শিবগঞ্জে বাল্য বিয়ে বন্ধ, বর ও মেয়ের বাবাকে জেল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ১০ম শ্রেণির স্কুল ছাত্রী মোসা. সালেহা খাতুন (১৫)। সোমবার সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামে ঘটনাটি ঘটে।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী জানান, বাল্য বিবাহ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাম্যমান আদালত পরিচালনা করে উমরপুর গ্রামের লাল মোহাম্মদের মেয়ে ও ভবানীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণি পড়ুয়া মোসা. সালেহা খাতুনের সাথে বড় হাদিনগর গ্রামের আফজাল হোসেনের ছেলে জালাল উদ্দিনের সাথে বাল্য বিয়ে রোধ করা হয়।
 
এ সময় মেয়ের বাবা লাল মোহাম্মদ ও বর জালাল উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
 
ইত্তেফাক/এমএইচ