মেহেরপুরের গাংনী থেকে ৮ বোতল ফেনসিডিল ও ৫০ কেজি ভারতীয় কীটনাশক উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) শহড়াতলা ক্যাম্প। সোমবার বেলা ২ টার দিকে জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী শহড়াতলা গ্রামের সবজিপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ফেনসিডিল ও কীটনাশক গুলো উদ্ধার করা হয়।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শহড়াতলা সীমান্ত ফাঁড়ীর কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুস সাত্তার এর নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল নিয়মিত টহল দেওয়ার সময় মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে সেগুলো উদ্ধার করেন। শহড়াতলা সীমান্ত ফাঁড়ীর কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুস সাত্তার জানান, উদ্ধারকৃত ফেনসিডিল ও কীটনাশক ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
ইত্তেফাক/এমআর/এসএসএ