চলে গেলেন প্রথম মার্কিন নারী অ্যাটর্নি জেনারেল

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল জ্যানেট রেনো ৭৮ বছর বয়সে মারা গেছেন। পার্কিনসন রোগ সংশ্লিষ্ট জটিলতায় তিনি মারা গেছেন বলে উল্লেখ করা হয়েছে মার্কিন গণমাধ্যমে।
 
 
বিল ক্লিনটন প্রেসিডেন্ট থাকার সময়ে রেনো বেশ কয়েকটি রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিশেষ করে টেক্সাসের ওয়াকোতে ব্রাঞ্চ ডেভিডিয়ান সম্প্রদায়ের বিরুদ্ধে পরিচালিত অভিযানের জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন। এফবিআই পরিচালিত সেই অভিযানে ওই সম্প্রদায়ের নেতা ডেভিড কোরেশ সহ ৮০ জন ভক্ত নিহত হয়।
 
১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত বিল ক্লিনটনের অন্যতম নির্ভরযোগ্য ক্যাবিনেট সদস্য হিসেবে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৫ সালে পারকিনসন রোগে আক্রান্ত হন, যার ফলে দুই হাতে কাপাকাপি হতো। কিন্তু তারপরেও তিনি অবসর গ্রহণ করেননি।
 
ছয় ফুট ২ ইঞ্চি উচ্চতার এই নারী তার নিজস্ব স্পষ্ট ভঙ্গি ও সাদাসিধে জীবনযাপনের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ