ব্যাংক এশিয়া ও আইসিএমএবি’র মধ্যে চুক্তি

 
ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং দ্য ইনস্টিটিউট অব কষ্ট ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট আরিফ খান সোমবার রাজধানী ঢাকার নীলক্ষেতস্থ আইসিএমএবি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিএমএবি সদস্য, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের ই-পেমেন্ট সার্ভিসেস সহায়তা বিষয়ক এক সমঝোতা চুক্তি হস্তান্তর করছেন।
 
ব্যাংকের সিএফও ইমরান আহমেদ ও আইসিটি বিভাগের প্রধান এম.এ. কাইয়ুম খান,  ই-পেমেন্ট সার্ভিস সফটওয়্যার-এর নির্মাতা প্রতিষ্ঠান ইরা ইনফোটেক-এর প্রধান নির্বাহী অফিসার মো. সিরাজুল ইসলাম এফসিএমএ এবং আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ এবং নির্বাহী পরিচালক মো. মাহবুব উল আলম এফসিএমএ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএম।