সমকামী বিয়ের সিদ্ধান্তে পার্লামেন্টে ভোটের বিষয়টি স্থগিত করেছে অস্ট্রেলিয়ার সিনেট। এর আগে অস্ট্রেলিয়ার সরকার সমকামী বিয়ের বিষয়টি আইনসিদ্ধ করতে জাতীয় পর্যায়ে ভোট নেয়ার সিদ্ধান্ত নেয়। সরকার জানিয়েছিল, এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে গণভোটের মাধ্যমেই সবচাইতে দ্রুত সময়ে বিয়ে আইনে পরিবর্তন আনা সম্ভব হবে।
অস্ট্রেলিয়ার অধিকাংশ প্রদেশে সমকামী বিবাহ নাগরিক ইউনিয়ন বা সরকারি নিবন্ধিত সম্পর্ক হিসেবে বিবেচিত। কিন্তু দেশটির জাতীয় আইন অনুসারে তা বিবাহ বলে গণ্য নয়। এক জন জরিপে জানা গেছে. দেশটির অধিকাংশ নাগরিক সমকামী বিবাহকে সমর্থন করে।
কিন্তু দেশটির বিরোধী দল দাবি করেছে, সমকামী বিয়ে নিয়ে গণভোট হলে তা বিভেদ আনতে পারে। এর বিপক্ষে ক্যাম্পেইনও চলতে পারে যা অস্ট্রেলিয়াকে বিভক্ত করবে। তারা মত প্রকাশ করে জানায়, এ বিষয়ে পার্লামেন্ট ভোট হওয়া উচিত। সেটাই সঠিক সিদ্ধান্ত হবে।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অবস্থান বেশ বিচিত্র। ব্যক্তিগতভাবে তিনি সমকামী বিয়ের পক্ষে থাকলেও দলের এমপিদের সরাসরি এ বিষয়ে ভোট দেয়ার ক্ষেত্রে নিষেধ করেছেন তিনি। বিবিসি।
ইত্তেফাক/আরএ