ময়মনসিংহে মুক্তাগাছায় থানা কমিউনিটি পুলিশিং "ওপেন হাউস ডে" অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর আয়োজনে থানা কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) মাহবুবুর রহমান মাহবুব, কমিউনিটি পুলিশিং ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম,শামছুদ্দিন আহমেদ মাস্টার, হায়দার আলী (বীরবিক্রম), অধ্যক্ষ স্বপন দাস, দেবাশীষ ঘোষ বাপ্পী, আতাউর রহমান লেলিন প্রমুখ ।
সভায় কমিউনিটি পুলিশিং এ মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহসহ সকল প্রকাল অপরাধরোধকল্পে মতবিনিময় হয়।