হুমায়ূন স্মরণে বৈশাখীর বিশেষ আয়োজনে সেলিম চৌধুরী

জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্ম দিন উপলক্ষে বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’ বিশেষ পর্ব প্রচারিত হবে এ সপ্তাহে।এবারের পর্বে উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী - সেলিম চৌধুরী।    
 
সাপ্তাহিকভাবে প্রতি শুক্রবার রাত ১১.০০টায় শুরু হয় সরাসরি সম্প্রচারিত হয় এ সঙ্গীতায়োজন ।  এ অনুষ্ঠানে সাধারণত জনপ্রিয় এবং প্রথিতযশা শিল্পীবৃন্দ অংশ গ্রহণ করেন। দর্শক টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারেন।
 
সময় কাটুক গানে গানের এবারের বিশেষ পর্বে  গান পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী।  প্রযোজনা করবেন আসিফ রহমান ও আলমগীর রাসেল। আর উপস্থাপনায় নাবিলা ইসলাম । অনুষ্ঠানটি উপভোগ করতে চোখ রাখতে হবে বৈশাখীর পর্দায়।
 
ইত্তেফাক/এমএআর