নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল থেকেই কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন তারা।
প্রায় শতাধিক পুলিশ সদস্য দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছেন। সকাল থেকে কার্যালয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। মহিলা দলের দুই কর্মী কার্যালয়ে প্রবেশ করতে চাইলে তাদেরকে আটক করে পুলিশ।
দেখা গেছে, কার্যালয়ের সামনে এপিসি ও জলকামানসহ কয়েকটি গাড়ি রাখা হয়েছে। পুলিশের সতর্ক অবস্থানের কারণে বিএনপির নেতাকর্মীরাও কার্যালয়ে আসা বন্ধ রেখেছেন।
নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়নের বিষয়ে মতিঝিল জোনের এসি শিবলী নোমান বলেন, এটা রুটিন ওয়ার্ক। যেহেতু সমাবেশ করার অনুমতি নেই তাই বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।
ইত্তেফাক/এমআই