খুলনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছাইয়েদুল হকের বিরুদ্ধে খুলনার আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।
 
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগর হাকিম আমলি আদালত ‘ক’অঞ্চলে অ্যাডভোকেট বিধান ঘোষ বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।
 
অভিযোগে উল্লেখ করা হয়, ব্রা‏হ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১ নভেম্বর হিন্দু ধর্মীয় নেতা ও স্থানীয় নেতাদের সামনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছাইয়েদুল হক হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষায় কটূক্তি করেন। যা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়।
 
অভিযোগকারীর আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার জানান, অভিযোগটি বিকাল তিনটায় শুনানির জন্য সময় ধার্য করেছে আদালত।
 
ইত্তেফাক/এএসএমইউ