টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার দু্ই আসামির জামিন প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে কেন তাকে জামিন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি এ কে এম শাহিদুল হকের ডিভিশন বেঞ্চ এই রুল জারি করে।
২০১৩ সালের ২১ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুককে গুলি করে হত্যা করা হয়। এই টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন নিহতের স্ত্রী। মামলার অভিযোগপত্র উক্ত আসামি আনিসুল ইসলাম রাজা ও সমীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
আবেদনের পক্ষে আইনজীবী খন্দকার আহসান হাবীব ও জামিনের বিরোধিতা করে বক্তব্য রাখেন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
প্রসঙ্গত এই মামলায় স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান রানা ও তার চার ভাই এই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এর আগে রানা হাইকোর্ট থেকে জামিন দেয়নি। বুধবার বিচারিক আদালতে মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রয়েছে।
ইত্তেফাক/এএসএস