স্বাধীনতা দিবসে বেনাপোল ও ভারতের কাস্টমসের শুভেচ্ছা বিনিময়

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বেনাপোল কাস্টম হাউস ভারতের পেট্রাপোল কাস্টমস, ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেছেন। বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বেনাপোল কাস্টম হাউস মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছেন।  

সকালে কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেনের নেতৃত্বে স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মহান শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সকাল ৭টা ৪৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন, ৮টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয় কাস্টমস অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। 

আরো পড়ুন: মুরগীর সেডে আশ্রিত আদিবাসীরা, আগুনের ঘটনায় গ্রেফতার ২

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত কমিশনার মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন  উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন, ডেপুটি কমিশনার মোহাম্মদ পারভেজ রেজা চৌধুরী, সহকারী কমিশনার কাজী মুর্শিদাসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ইত্তেফাক/অনি