রাম গোপাল ভার্মা নির্মাণ করছেন আন্তর্জাতিক সিনেমা। ‘নিউক্লিয়ার’ নামের সিনেমাটিতে অভিনয় করবেন ভারতসহ বিভিন্ন দেশের তারকারা। ঘোষণাটা জোরেসরেই দিলেন নির্মাতা ভার্মা। তবে এ কাজে হাত দিবেন ‘সরকার থ্রি’র মুক্তি পাওয়ার পরেই। গতকাল ৭ নভেম্বর সোমবার এক টুইট বার্তায় 'নিউক্লিয়ার' সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন।
ভারতীয় মিডিয়ার ধারণা, আর্ন্তজাতিক মানের এ সিনেমায় করতে ৩৪০ কোটি রুপি খরচ হবে। ভার্মা টুইটারে সিনেমাটির বিষয়ে লিখেছেন, এটা ভারতের ব্যয়বহুল চলচ্চিত্রের তুলনায়ও বেশি ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে। এই বিষয়ের ওপর এ পর্যন্ত ভারতে কোনো ছবি নির্মিত হয়নি।
ছবিটি সন্ত্রাসবাদ নিয়ে। সেখানে দেখানো হবে পারমাণবিক বোমা ভুল মানুষের কাছে থাকলে বিশ্ব কী অবস্থার মুখোমুখি হতে পারে।
সিএমএ গ্লোবাল সিনেমাটি প্রযোজনা করছে। ছবিতে অভিনয় করবেন ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া, ব্রিটেন ও ইয়েমেনের তারকারা। আর শ্যুটিং হবে ভারত, আমেরিকা, চায়না ও রাশিয়াতে। হিন্দুস্তান টাইমস ও টুইটার।
ইত্তেফাক/এমএআর