সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ আওয়ামী লীগ নেতা নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন । মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায়  এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার  ফজল শেখের ছেলে ও  সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের (৪০) এবং একই ইউনিয়নের আব্দুল করিমের ছেলে ইউনিয়ন  যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন (৩০)। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় ।  
 
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু পশ্চিম থানায় মামলা হয়েছে। 
 
 
 
ইত্তেফাক/এমআর/ইউবি