ডিসেম্বরে আবুধাবিতে ফিরছেন নাদাল

আবু ধাবিতে ডিসেম্বরের শেষ নাগাদ অনুষ্ঠিতব্য মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশীপের প্রীতি টুর্ণামেন্টের মাধ্যমে কোর্টে ফিরছেন ১৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রাফায়েল নাদাল।
 
শারীরিক অসুস্থতার কারণে পুরো বছরই বিশ্রামে ছিলেন নাদাল। অক্টোবর মাসে অবশ্য নিজেকে ফিরিয়ে আনার তাগিদে তিনি জোড় তৎপরতা শুরু করেন। তার মূল লক্ষ্যই ছিল ২০১৭ সালের গ্র্যান্ড স্ল্যাম ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য নিজেকে ফিট করে তোলা। 
 
নিজের টুইটারে ডিসেম্বরে কোর্টে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন তারকা এই স্প্যানিয়ার্ড।
 
আগামী ২৯-৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই ইভেন্টে তিনবারের জয়ী নাদাল ছাড়াও আরো অংশ নিচ্ছেন এন্ডি মারে, মিলোস রাওনিক, জো-উইলফ্রিড টি সোঙ্গা, ডেভিড গোফিন ও টমাস বার্ডিচ।
 
ইত্তেফাক/এমএইচ