গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে টঙ্গীর পাগাড় ফকির মার্কেট এলাকার থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, টাঙ্গাইলের মো. রাসেল (২৫) ও নরসিংদীর মো. দিপু (১৪)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর পাগার ফকির মার্কেটে এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ তাদের আটক করা হয়। বাসস
ইত্তেফাক/এমআর/এমইচ