মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন দুই প্রধান দলের প্রার্থীই সোশ্যাল মিডিয়া দিয়ে গণসংযোগ শুরু করেছেন। ডেমোক্রেট প্রার্থী হিলারি ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী দিন শুরু করেছেন টুইটার পোস্ট দিয়ে।
ভোটের সকালে ট্রাম্প টুইট করেন, আজ আমরা আবার যুক্তরাষ্ট্রকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাবো। উল্লেখ্য “মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা আবারো আমেরিকাকে শ্রেষ্ঠ বানাও ট্রাম্পের প্রচারণা স্লোগান। এদিকে হিলারি ক্লিনটন অবশ্য নির্বাচনী স্লোগান ‘একসঙ্গে আমরা শক্তিশালী’ (স্ট্রঙ্গার টুগেদার) ব্যবহার করেননি। তিনি বরং ভোটারদের আহ্বান জানিয়েছেন, ঘরে বসে থাকবেন না কেউ, ভোট দিতে যান।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প বাবাকে ভোট দিয়ে টুইট করেছেন, বাবাকে ভোট দিতে পারা আমার জন্য বিশাল সম্মানের। এবারের নির্বাচন সোশ্যাল মিডিয়া বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বেশ সক্রিয়ভাবে টুইটার ব্যবহার করে গণসংযোগ করেছেন।
ইত্তেফাক/এসএসএ