গফরগাঁওয়ে ফেসবুক বন্ধু সমাবেশ

‘জয়বাংলা বলে আগে বাড়ো, জননেত্রীর ডিজিটাল বাংলা বাস্তবায়ন কর’ এবং ‘উন্নয়নের অগ্রযাত্রায় সহযোদ্ধা হতে চাই এক অপরের’স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে মঙ্গলবার বিকালে ফেসবুক বন্ধু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 
ময়মনসিংহ-১০.গফরগাঁও আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের ফেসবুক বন্ধুদের উদ্যোগে স্থানীয় রুস্তম আলী গোলন্দাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডিজিটাল বাংলাদেশ এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কার্যক্রমের অধিকতর প্রচার-প্রচারণার লক্ষ্যে আয়োজিত সমাবেশে উপজেলার প্রায় দুই শতাধিক অনলাইন অ্যাক্টিভিটিষ্ট ও ফেসবুক বন্ধু অংশ নেন। 
 
বন্ধু সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাসুদ হোসেন সোহেল, সালাউদ্দিন পলাশ, মেহেদী হাসান সানিল,শরীফুল ইসলাম মণ্ডল, আশরাফুল ইসলাম আপেল. কাওসার আহম্মেদ, দিদার আলম, সালমান সালেহীন অভি, সুলভ ফরাজি, জুয়েল, শেখ সাদী প্রমুখ।
 
ইত্তেফাক/ ইউবি