বালিকা এককে বাংলাদেশের প্রিতি তৃতীয় রাউন্ডে

৩০তম বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের বালিকা এককে তৃতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশের আফরানা ইসলাম প্রিতি। তিনি ৭-৫, ৭-৫ গেমে ভারতের গৌরি আগারওয়ালকে।
 
মঙ্গলবার রাজধানীর রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টে এই জয় পান তিনি। প্রতিযোগিতার টপ সিড আমেরিকার ক্যাটি লাফ্রান্স ৬-০, ৬- গেমে ভারতের মুসকান রঞ্জনকে পরাজিত করে প্রি-কোয়ার্টারে উন্নীত হয়।
 
IMG0
 
অন্য খেলায় বালক এককে সিংগাপুরের যাস্টিন ওসিন ৬-৪, ৫-৬, ৬-৩ গেমে বাংলাদেশের মো: রুবেল হোসেনকে, ভারতের গুয়ান যাদহাব ৭-৫, ৬-৪ গেমে মালয়েশিয়ার গনেসান ইউগানতারশাওয়ারকে, মালয়েশিয়ার জিয়ান ক্যাং তাকেশী ২-৬, ৬-২, ৬-১ গেমে বাংলাদেশের ফারুক হোসেনকে পরাজিত করে।
 
ইত্তেফাক/এমএইচ