ঝড়ো ফিফটি তুলে নিলেন নাফীস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের দ্বিতীয় ম্যাচে নিজের ফিফটি তুলে নিলেন শাহরিয়ার নাফীস। বিপদে পড়া বরিশাল বুলসকে টেনে তুলেন তিনিই। আর তাকে সঙ্গ দেন অধিনায়ক মুশফিকুর রহিম(৩৬)।

 

তবে ঝড় তুলে ফিফটি তুলে নিলেও ইনসাইড এজে আউট হয়ে ফিরে যেতে হয়েছে জাতীয় দলের সাবেক এই ওপেনারকে। তার ৪১ বলের ইনিংসে ছিলো ৭টি চার ও দুইটি ছয়।

 

এর আগে বরিশাল বুলসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধা্ন্ত নিয়েছে ঢাকা ডায়নামাইটস। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বরিশালের অধিনায়ক মুশফিককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।

 

বরিশালের হয়ে নামেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা শাহরিয়ার নাফিস।  এছাড়া দলে আছেন শামসুর রহমান শুভ, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বী, আবু হায়দার রনি, ধীমান ঘোষের মতো তারকারা। বিদেশি রিক্রুটে রয়েছেন মুনাবিরা, মোহাম্মদ নেওয়াজ, ক্যারিবয়িন ক্রেইগ ব্র্যাথওইয়েট।

 

অন্যদিকে ঢাকার হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সোহরাওয়ার্দী শুভ ও আল-আমিন বাবু। এছাড়া বিদেশিদের মধ্যে রয়েছেন লঙ্কান সাবেক অধিনায়ক সাঙ্গাকারা, রবি বোপারা, ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেলের মতো তারকা খেলোয়ার।

 

ইত্তেফাক/এমএইচ