রাষ্ট্রপতির নতুন সামরিক সচিব সারোয়ার হোসেন

সারোয়ার হোসেনকে রাষ্ট্রপতি আবদুল হামিদের সামরিক সচিব হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নুল আবেদীন বাসসকে জানান,  সেনা সদর দপ্তর সোমবার এ ব্যাপারে একটি গেজেট প্রকাশ করে।
 
রাষ্ট্রপতি মঙ্গলবার সারোয়ার হোসেনকে মেজর জেনারেলের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।  তিনি ১৯৮৬ সালের ডিসেম্বরে ১৫তম বিএমএ লং কোর্সে সেনা বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন।
 
নতুন দায়িত্ব পাবার আগে তিনি ডিজিএফআই সদর দপ্তরের ইন্টারন্যাল এ্যাফের্য়াস ব্যুরোতে পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। ডিজিএফআইতে যোগদানের আগে তিনি খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর পিএইচডি ডিগ্রী লাভ করেন। বাসস
 
ইত্তেফাক/এমআর/এমএইচ