ঝিনাইদহে জঙ্গি সন্দেহে গ্রেফতার ১

 
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে জঙ্গি সন্দেহে রুহুল আমিন ( ৩৫ )  নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি হরিণাকুন্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামের মো. বাবুল মণ্ডলের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
 
র‌্যাবের- ৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রজশাহীর মতিহার থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলাসহ দুটি মামলা আছে।  তার নামে গ্রেফতারি পরোয়ানা আছে। খুলনায় একটি বে-সরকারি ব্যাংকে তিনি চাকরি করেন বলে র‌্যাব কর্মকর্তা আরো জানান।
 
ইত্তেফাক/এএম।