যশোরের চৌগাছা উপজেলার সন্ত্রাসী আমিনুর রহমানের বাড়ি থেকে চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। আমিনুর রহমান উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পেটভরা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই আকিকের নেতৃত্বে একদল পুলিশ আমিনুরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা আমিনুরের মুরগীর ঘরের পাশ থেকে একটি বালতির মধ্যে রাখা চারটি হাতবোমা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আমিনুর পালিয়ে যায়।
চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই শাহআলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পেটভরা গ্রামের একাধিক ব্যাক্তি নাম প্রকাশ না শর্তে বলেন আমিনুরসহ ঐ গ্রামের আরো কয়েকজন বিভিন্ন প্রকার অস্ত্রের ব্যবসা করে।
ইত্তেফাক/এএন