বাগেরহাটের রামপালে খানজাহান আলী বিমান বন্দর নির্মাণে সম্প্রসারিত অংশের জন্য ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করা হয়েছে। খুলনা-মংলা মহাসড়কের ফয়লা বাসস্ট্যান্ডে রাস্তা অবরোধ করে বাস্তুভিটা সংগ্রাম কমিটির আহ্বানে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বাস্তুভিটা সংগ্রাম কমিটির আহ্বায়ক আলী আকবর সম্রাট, সদস্য সচিব দেলোয়ার হোসেন, প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, শেখ মোদাচ্ছের আলী, আ. হালিম ফকির, অসীম পাল, রবিউজ্জামান প্রমুখ। এর আগে বিক্ষোভ মিছিল ফয়লা বাজার প্রদক্ষিণ করে।
ইত্তেফাক/এএন