মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তিনটি রাজ্যের ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে দুটি রাজ্যে জয় পেয়েছে রিপাবলিকানরা। সেই হিসেবে রিপাবলিকানদের ১৯টি ইলেক্টোরাল ভোট নিজের করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে একটি রাজ্যে জয় পেয়েছ ডেমোক্রেটিকরা। হিলারি সেই রাজ্য থেকে পেয়েছেন ৩টি ইলেক্টোরাল ভোট।
বিবিসি জানায়, ফল প্রকাশ করা হয়েছে কেন্টাকি, ভারমন্ট ও ইন্ডিয়ানা রাজ্যের। এর মধ্যে কেন্টাকিতে ট্রাম্পেরই জয় পাওয়ার কথা ছিল। পূর্ববর্তী পোল অনুসারে এবং অতীতের ফলাফল অনুসারে এই রাজ্যটিতে বরাবরই রিপাবলিকানরা জয়ী হয়। এর ব্যতিক্রম ছিল ১৯৭৬ সালে জিমি কার্টারের সময় এবং ১৯১২ সালে বিল ক্লিনটনের সময়।
ইন্ডিয়ানা রাজ্যেও ট্রাম্পের জয় নিশ্চিত ছিল। রাজ্যটিতে বরাবরই জয় পেয়ে আসছে রিপাবলিকানরা। অবশ্য ২০০৮ সালে বেশ কষ্টে এই রাজ্য থেকে জয় পেয়েছিলেনর বারাক ওবামা।
অন্যদিকে ভারমন্ট রাজ্যে হিলারির জয় ছিল নিশ্চিত। ২০১২ সালে এই রাজ্যে ৬৬ ভাগ ভোট নিয়ে পাশ করেন বারাক ওবামা।
এখন পর্যন্ত কোন চমক নেই মার্কিন নির্বাচনের ফলাফলে। বিবিসি।
ইত্তেফাক/আরএ