নির্বাচনের সময় লস অ্যাঞ্জেলসে বন্দুকযুদ্ধ, নিহত ১

 
ক্যালিফোর্নিয়ার পুলিশ জানিয়েছে, একাধিক গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে তারা। লস অ্যাঞ্জেলসের অ্যাজুসায় এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এর কারণ সম্পর্কে কিছু জানায়নি স্থানীয় পুলিশ। তবে গুলিবিদ্ধ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তারা।
 
অ্যাজুসা পুলিশ বিভাগ থেকে জানানো হয়, সেখানে পৌঁছানো প্রথম অফিসার গোলাগুলির মধ্যে পরে এবং পরবর্তীতে অন্যরা গিয়ে পাল্টা গুলি করা শুরু করে। এ ঘটনায় একজন নিহত হয়। সেই সঙ্গে সকল বিভাগকে জানিয়ে দেয়া হয়েছে, নিরাপত্তার স্বার্থে এই গুলি বিনিময় করা হয়।
 
লস অ্যাঞ্জেলসের অ্যাজুসায় একটি ভোট কেন্দ্রের কাছে এই ঘটনা ঘটে। কিন্তু এই ঘটনার সঙ্গে ভোটের কোন সম্পর্ক আছে কিনা, তা নিশ্চিত করেনি পুলিশ। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ