মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সিনেট ও ইউএস হাউজেও ডেমোক্র্যাটদের চেয়ে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা।
যুক্তরাষ্ট্রের সিনেটে মোট আসন রয়েছে ১০০টি। এর মধ্যে ৪৪টিতে রিপাবলিকানরা এবং ৪১টিতে ডেমোক্রেটরা জিতছে, ফল বাকি আছে আরও ১৫টি আসনের।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র হাউজে মোট আসন ৪৩৫টি। এর মধ্যে ১৬০টিতে রিপাবলিকান ও ১০৬টিতে ডেমোক্র্যাটরা জয় পেয়েছে। এখনো ফল বাকি ১৬৯টির।
IMG0
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় সকাল ৬টা থেকে এবং পশ্চিম উপকূলীয় অঞ্চলে সকাল ৭টা থেকে শুরু হয়েছে ঐতিহাসিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ। বিভিন্ন অঙ্গরাজ্য ও ওভারসিজ ভোটারদের আগাম ভোট এবং ১শ ভোটারের কম জনসংখ্যার ৩টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হওয়ার পর এবার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সব অঙ্গরাজ্যে এ ভোট অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এএম