হাড্ডাহাড্ডি লড়াই হিলারি ও ট্রাম্পের

হোয়াইট হাউজ তুমি কার? এই প্রশ্নের উত্তর এখনই দেয়া যাচ্ছে না। তবে হোয়াইট হাউজে যাওয়ার দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে।
 
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টির মধ্যে ৩৯টি অঙ্গরাজ্যের ভোটগ্রহণ শেষে বেসরকারি হিসেবে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২২২টি ইলেক্টোরাল ভোট, আর হিলারি পেয়েছেন ২০৯টি ইলেক্টোরাল ভোট।
 
যুক্তরাষ্ট্রের সিনেটে মোট আসন রয়েছে ১০০টি। এর মধ্যে ৪৭টিতে রিপাবলিকানরা এবং ৪৫টিতে ডেমোক্রেটরা জিতছে, ফল বাকি আছে আরও ৮টি আসনের।
 
অন্যদিকে, যুক্তরাষ্ট্র হাউজে মোট আসন ৪৩৫টি। এর মধ্যে ১৯৫টিতে রিপাবলিকান ও ১৩০টিতে ডেমোক্র্যাটরা জয় পেয়েছে। এখনো ফল বাকি ১১০টির।
 
মার্কিন মুলুকের দক্ষিণ ও মধ্য ভাগের সংরক্ষণশীল প্রদেশগুলোতে বাজিমাত করছেন ট্রাম্প। অন্যদিকে, মধ্যভাগের কিছু প্রদেশসহ পূর্ব মুলুকে আধিপত্য বেশি হিলারিরই।
 
জনগণের আবেগ হিলারির সঙ্গে থাকলেও কিছুক্ষণ আগে পর্যন্ত ভোটের অঙ্কে অনেক ক্ষেত্রেই এগিয়ে ছিলেন ট্রাম্প। তবে এখন চিত্রটা পাল্টে গেছে।
 
ইত্তেফাক/এএম