গোবিন্দগঞ্জে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পান্থাপাড়া এলাকায়  যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪০ থেকে ৫০ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তি নিহত ও ৪ জন আহত হয়েছেন। হতাহতরা সকলেই পিকআপ ভ্যানের যাত্রী। 
 
ঢাকা-রংপুর মহাসড়কের ওই এলাকায় বুধবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। 
 
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যানি। 
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনছার আলী জানান, ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহী কোচের সঙ্গে রংপুরমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত একজন নিহত ও ৪ জন আহত হন।
 
তিনি আরো জানান, বাস ও পিকআপটি আটক করা হয়েছে। 
 
 
 
ইত্তেফাক/কেকে