ডেমোক্র্যাটদের শেষ ভরসা পেনসিলভেনিয়া, মিশিগান ও উইসকনসিন

শেষমেশ 'দোদুল্যমান' অঙ্গরাজ্য ফ্লোরিডা, ওহিও ও নর্থ ক্যারোলিনা হাতছাড়া হয়েই গেলো ডেমোক্র্যাটদের। এতে অস্বস্তিতে পড়েছে হিলারি শিবির। তবে তারা পেনসিলভেনিয়া (২০ ইলেক্টোরাল ভোট), মিশিগান (১৬ ইলেক্টোরাল ভোট) আর উইসকনসিনে (১০ ইলেক্টোরাল ভোট) জয়ের ব্যাপারে আশাবাদী।
 
দ্য গার্ডিয়ান বলছে, পেনসিলভেনিয়া, মিশিগান ও উইসকনসিনে জিততেই হবে ডেমোক্র্যাটদের। নইলে হিলারিকে অনেক দূর ছাড়িয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। আর যদি উইসকনসিনে হেরে যায় হিলারি শিবির, তবে নিউ হ্যাম্পশায়ারে জিততেই হবে তাদের।
 
ইত্তেফাক/এএম