মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন অনেকটাই এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো আশা ছাড়েননি পিছিয়ে থাকা ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।
এমনটাই জানিয়েছেন হিলারির নির্বাচনী শিবিরের চেয়ারম্যান জন পডেস্টা । তিনি জানান, হিলারি এখনো তার কাজ শেষ করেননি। তবে ফলাফল ঘোষণার পর সবার সামনে কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প ২৪৮ ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন। আর ২১৫ ভোট পেয়েছেন হিলারি। সিএনএন
ইত্তেফাক/এমএইচ