যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন (৫২) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে। কমলাপুর মোড়ের আবুল কাশেমের ইটভাটার একজন শ্রমিক।
প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাটার কাজের এক ফাঁকে তিনি চৌগাছা পুড়াপাড়া সড়কের উপর দাঁড়িয়েছিলেন। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান। চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে