বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টের চতুর্থ আসরের তৃতীয় ম্যাচে টস জিতে রজশাহীর বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামছে খুলনা টাইটানস। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়া;
খুলনা টাইটানস: মাহমুদুল্লাহ, খন্দকার মুশাররফ হোসেন, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, আব্দুল মজিদ, অলোক কাপালি, নিকোলঅস পুরান, রিকি ওয়েসেলস, মোহাম্মদ আসগর, জুনাইদ খান।
রাজশাহী কিংস: সাব্বির রহমান, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, মোমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল অপু, আবুল হাসান রাজু, ড্যারেন সামি, মোহাম্মদ সামি, সামিত প্যাটেল, উমর আকমল।
ইত্তেফাক/এমএইচ