তাড়াশের আলোচিত মামলার আসামি তাড়াশ রায়গঞ্জ সলঙ্গা এলাকার সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হেসেন মিলন জামিন পেয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পন করলে তাকে জামিন দেয়া হয়। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পন করলে জামিন দেয়া হয়।
এর আগে তার ছেলেসহ ৮ জন আত্মসমর্পনের পর জামিনে মুক্তি পেয়েছেন।
গত ৩০ অক্টোবর মাসিক সমন্বয় সভায় দুই চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি করাকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্য বিনিময় এবং পরবর্তিতে সংসদ সদস্যকে লাঞ্চিত করার চেষ্টার অজুহাতে উপজেলা চেয়ারম্যানের কক্ষে হামলায় চেয়ারম্যান এবং কয়েকজন ইউপি চেয়ারম্যান আহত হবার ঘটনায় তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাদী হয়ে থানায় ১৪ জনকে আসামি করে মাসলা করেন।
জামিনে মুক্তি প্রাপ্তরা হলেন- এমপি পুত্র জাকির হেসেন জুয়েল, আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক রজত কুমার, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, তার ভাই লেবু খান, এমপির জামাতা গোলাম রব্বানী, শরীফ ও আব্দুল হালিম।
এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্তি যোদ্ধা কমাণ্ডারের ছেলে আব্দুল খালেক পিয়স জামিনে মুক্তি পেয়েছেন।
ইত্তেফাক/কেকে