বাংলাদেশে প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের চতুর্থ ম্যাচে নতুন দল রাজশাহী কিংসকে ১৩৪ রানের টার্গেট দিয়েছে খুলনা টাইটানস। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ওয়েসেলেন এর ৩২ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ৩২ রানের উপর ভর করে ১৩৩ রান করে খুলনা। রাজশাহীর পক্ষে একাই পাঁচ উইকেট নেন আবুল হাসান রাজু।
মূলত আবুল হাসান রাজুর বোলিং তোপেই অল্প রানে গুটিয়ে যায় খুলনা। রাজুর বলে একাধারে আউট হন ওয়েসয়েলস, মাহমুদউল্লা, অলক কাপালি, আরিফুল হক ও শফিউল ইসলাম।
নিজের প্রথম ও ইনিংসের চতুর্থ ওভারে রাজশাহীকে ব্রেকথ্রু এনে দেন ইংল্যান্ড সিরিজের (টেস্ট) নায়ক মেহেদী হাসান মিরাজ। দলীয় ১৮ রানের মাথায় ক্লিন বোল্ড হয়ে ফেরেন নিকোলাস পুরান (১৪)।
তিন ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় খুলনা টাইটান্স। ১২তম ওভারে রান আউটের ফাঁদে পড়েন শুভাগত হোম (৩)। খুলনার হয়ে বলার মতো রান করতে পারেনি কেউই।
ই্ত্তেফাক/এমএইচ