যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তার বিজয়ের পরপরই কানাডার ইমিগ্রশনের ওয়েবসাইট বিকল হয়ে পড়ে।
কারণ ইমিগ্রশন বিরোধী ট্রাম্পের আতংকে লাখ লাখ মার্কিন কানাডায় চলে আসার জন্য এক সাথে অভিবাসনের আবেদন করে। ফলে মঙ্গলবার সকালে কানাডার ইমিগ্রশনের ওয়েবসাইট ভেঙ্গে পড়ে।
কানাডার সকল মিডিয়ায় এই খবর ফলাও করে প্রচার করে। তবে ইমিগ্রশনের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো বক্তব্য জানানো হয়নি।
উল্লেখ্য, নানান বিতর্কিত কর্মকান্ডের জন্য ট্রাম্প কানাডিয়ানদের কাছে পছন্দীয় নয়।ধর্মীয় এবং বর্ণবাদী বক্তব্যের জন্য কয়েক মাস আগে তাঁকে কানাডায় নিষিদ্ধ করা হয়েছিলো।
ইত্তেফাক/এমএইচ