ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করার জন্য নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বুধবার ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত হওয়ার পরে তিনি এই আহ্বান জানান।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট অফিসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী দুই রাষ্ট্রের ভিত্তিতে একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’ এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, ট্রাম্প ইসরায়েলের সত্যিকারের বন্ধু। আশা করি দুই দেশের মধ্যে যে অনন্য সম্পর্ক বিদ্যমান সেটি আমরা দুজন নতুন উচ্চতায় নিয়ে যাবো। ওয়াশিংটন পোস্ট।
ইত্তেফাক/এসএসএ