নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘সি’ গ্রুপের ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব প্রফেসর মমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- পূর্ব নির্ধারিত সি-গ্রুপের পরীক্ষা ১২ নভেম্বর নোয়াখালী জিলা স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন সকালে নোয়াখালী জিলা স্কুল কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা থাকায় ‘সি’ গ্রুপের ভর্তি পরীক্ষা (রোল ৬২৯০১ থেকে ৬৩৮৯৮ পর্যন্ত) নোয়াখালী সরকারি মহিলা কলেজ, মাইজদী কোর্ট কেন্দ্রে শনিবার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/ইউবি