সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের শক্তিশালী ঘাঁটি ও কথিত রাজধানী রাকার কাছের একটি গ্রামে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে এক শিশুও রয়েছে।
বুধবার মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, আইএসের দখলে থাকা আল-হিশা গ্রামে এ হামলা চালানো হয়। তবে রাকা দখলে লড়াই চালিয়ে যাওয়া মার্কিন সমর্থিত কুর্দি-আরব বাহিনীর এক মুখপাত্র এ খবর প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এমন কোনো ঘটনাই ঘটেনি। এই ধরণের দাবি হচ্ছে আইএসের স্বার্থে করা সংবাদ।
রবিবার কুর্দি যোদ্ধা অধ্যুষিত সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্টে রাকা দখলের অভিযান শুরুর কথা ঘোষণা করে। আইএস গত তিন বছর ধরে রাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এএফপি।
ইত্তেফাক/এসএসএ