ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার বিক্ষোভকারী এসব শহরের রাস্তায় অবস্থান নিয়েছেন। আমেরিকার কোন নির্বাচনের ফলাফলে এরকম বিক্ষোভ নজীরবিহীন বলে বলছেন গণমাধ্যম কর্মীরা।
কয়েক হাজার মানুষ নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে অবস্থান নিয়ে অভিবাসন, সমকামী অধিকার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরোধিতা করছেন।
IMG0
বুধবার ফলাফল নিশ্চিত হওয়ার কিছু পরেই ক্যালিফোর্নিয়ার বার্কলে আর অকল্যান্ড শহরে বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে শ্লোগান দেন, 'আমার প্রেসিডেন্ট নয়'।
পশ্চিম উপকূলের আরো কয়েকটি শহর আর শিকাগোতে ছোট আকারের বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে অংশ নেয়াদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী আর তরুণ ভোটাররা।
ইত্তেফাক/এএসএস