যুক্তরাষ্ট্রকে ছাড়াই চলবে জলবায়ু উষ্ণতা বিষয়ক আলোচনা

 
নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় যুক্তরাষ্ট্রকে ছাড়াই চলবে জলবায়ু উষ্ণতা বিষয়ক আলোচনা। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ে মরক্কোতে চলা আলোচনায় এমনটা জানিয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। তারা জানায়, যেহেতু ট্রাম্প প্যারিসে হওয়া জলবায়ু চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে নির্বাচিত হয়েছেন, তাই তাকে ছাড়াই বিশ্বের অন্য দেশগুলোকে নিয়ে চলবে জলবায়ু পরিবর্তন ও উষ্ণতা বিষয়ক আলোচনা।
 
ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় জানায়, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে ১০০ দিনের মধ্যে প্যারিসের জলবায়ু চুক্তি 'বাতিল' করবেন। এ বিষয়ে আলোচকরা জানায়, যুক্তরাষ্ট্র এমন কোন কাজ করলে বিশ্বে তাদের গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
 
কিন্তু ট্রাম্পের সমর্থকেরা জানান, আমেরিকান পরিবারের জন্য কি ভাল, তা আগে দেখবেন ট্রাম্প।
 
উল্লেখ্য, ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় জানায়, কয়লা খনিগুলো বন্ধ করা হবে না এবং সেখানকার কর্মীরা তাদের কর্মস্থল যথাযথভাবেই ফিরে পাবে। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ