মসুলে গ্রামবাসীর ওপর ইরাকী বাহিনীর নির্যাতনের অভিযোগ

 
ইরাকের ফেডারেল পুলিশের পোশাকধারী লোকজন মসুলের দক্ষিণাঞ্চলীয় গ্রামবাসীর ওপর নির্যাতন চালাচ্ছে ও তাদের হত্যা করছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
 
ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে শুরা ও কাইয়ারাহ সাব-ডিসট্রিক্টের ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে জিহাদি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এই অভিযোগের ব্যাপারে ইরাকের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।
 
সরকার সমর্থক বাহিনীগুলো গত মাসে মসুলকে আইএস এর দখল থেকে মুক্ত করার জন্য অভিযান শুরু করে।
 
ইরাকের প্রায় ৫০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য, সৈন্য, পুলিশ, কুর্দি পেশমের্গা যোদ্ধা, সুন্নি আরব উপজাতি ও শিয়া মিলিশিয়ারা তিন সপ্তাহব্যাপী এই অভিযানে অংশ নেয়। বাসস ও বিবিসি।
 
ইত্তেফাক/আরএ