ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয় পাওয়ার পর তাকে বিশ্ব নেতাদের মধ্যে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ এল-সিসি। অন্যদেশগুলো থেকে এখনও রাষ্ট্রীয় পর্যায়ে অভিনন্দন জানানো হয়নি। কিন্তু ট্রাম্পকে টুইটারে অভিনন্দন জানাচ্ছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী। এই তালিকায় সবার ওপরে অবস্থান আল-কায়েদার!
আল-কায়েদা ও মিসরীয় জিহাদি গোষ্ঠীগুলো ট্রাম্পের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। যুক্তরাজ্যের ইন্ডিপেনডেন্ট ডটকম জানায়, ট্রাম্প হয়ত তার সমর্থনে এমন কিছু চায়নি কিন্তু মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠীগুলো তার জয় উদযাপন করছে এবং অভিনন্দন জানিয়েছে।
আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সিরিয়ার জিহাদি গোষ্ঠী জাবহাত ফাতেহ আল-শাম এর মুখপাত্র হামজা আল-কারিবি তার টুইটারে লেখেন, আজ থেকে শুরু, আমাদের এখন থেকে মিডিয়া রিলিজ (প্রেস রিলিজ) দিয়ে পশ্চিমাদের কুমন্ত্রণা সম্পর্কে জানানোর প্রয়োজন নেই। আমাদের শুধু ট্রাম্পের বলা কথাটাই রিটুইট করতে হবে।
عسى أن تكون ولاية #ترامب هي بدايةانقسام أمريكا وزمان تفككها
— أبو محمد المقدسي (@lmaqdese) November 9, 2016
فالأحمق يضر أقرب الناس إليه ظنا أنه ينفعه كماقيل
(إذ كان فعل الدب ذاك لفرط الحب)
অপর এক টুইটে আল-কায়েদা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, ট্রাম্প জয়ী হওয়া আমেরিকা আসলে কি চায় তা স্পষ্ট হয়ে গেছে। সে আমেরিকার আসল চরিত্র সামনে নিয়ে এসেছে। সেই আমেরিকাকে ধ্বংস করবে।
ট্রাম্পের জয়ে ইসলামিক স্টেটের পক্ষ থেকে উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয়, আল্লাহর সহায়তায় আমরা আজ উচ্ছ্বাস প্রকাশ করছি। ট্রাম্পের হাতে আমেরিকার পতন হবে, তাই আমরা খুশি।
সাইট ইন্টেলিজেন্স আইএস এর বরাত দিয়ে আরো জানায়, ট্রাম্পের জয় মুসলিমদের সঙ্গে আমেরিকার শত্রুতা আরো বাড়িয়ে দেবে। তার অবাধ্য আচরণের কারণে আমেরিকার বিরুদ্ধে লুকিয়ে থাকা আক্রোশ বের হয়ে আসবে এবং আমেরিকার পতন হবে। ইন্ডিপেন্ডেন্ট ইউকে ও ওয়াশিংটন পোস্ট।
ইত্তেফাক/আরএ