বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে বাংলাদেশি ৪১ হাজার ৬’শ টাকা (দুই টাকার নোট) নোটসহ ইউছুপ আলী (৫০) নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। আটক ইউছুপ ভারতের পশ্চিমবাংলার উওর ২৪ পরগনা জেলার আমাটেক গ্রামের নেসার আলীর ছেলে।
২৬ বিজিবি ব্যাটলিয়নের বেনাপোল কোম্পানী কমান্ডার নজরুল ইসলাম জানান, বাংলাদেশি নতুন ২ টাকার বিপুল সংখ্যক নোট ভারতে পাচার হচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তার ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি ২টাকার নতুন নোট ৪১ হাজার ৬০০ টাকাসহ ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করে।
আটক ইউছুপ আলী পাসপোর্ট যোগে বাংলাদেশ থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে ভারতে যাচ্ছিলেন। অবৈধ মুদ্রা আইনে আটক দেখিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।
ইত্তেফাক/এমআই