প্রকাশিত হলো জনপ্রিয় সংগীত শিল্পী জয় শাহরিয়ারের নতুন মিউজিক ভিডিও ‘স্বপ্ন পাখির ডানা’। আজব রেকর্ডস এর অফিসিয়াল চ্যানেল এ গানটির ভিডিও দেখতে পাওয়া যাবে।
গানটির কথা লিখেছেন জয় শাহরিয়ার। আর সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন সেতু চৌধুরী। মিউজিক ভিডিওটি পরিচালনায় ছিলেন বর্ণ চক্রবর্তী।
গানটির ভিডিওতে জয় শাহরিয়ার ও তার ব্যান্ড সদস্যদের পাশাপাশি মডেল হিসাবে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা পান্ডে জো। ভিডিওটি নির্মান করছে আজব কারখানা। উল্লেখ্য যে, গানটির অডিও গত ঈদ-উল-আযহাতে সিঙ্গেল হিসাবে প্রকাশিত হয়।
IMG0
নতুন এ কাজটি নিয়ে সঙ্গীত তারকা জয় বলেন, ‘বরাবরই শ্রোতা-দর্শককে ভাল কাজ উপহার দেয়ার চেষ্টা করি। এবারও করেছি। আশা করি নতুন এ মিউজিক ভিডিও সবার ভাল লাগবে।’
‘স্বপ্ন পাখির ডানা’ গানটির ভিডিও লিংক: (https://www.youtube.com/watch?v=q-GfoJ4429g)
ইত্তেফাক/এমএআর